এসএসসি ২০১৮: বেড়েছে জিপিএ ৫, কমেছে পাশের হার



২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী। পাশের হার ৭৭.৭৭%।জিপিএ ৫ পেয়েছে মোট ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। ১,৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শত ভাগ শিক্ষার্থী পাস করেছে। ৬ মে রবিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর নিকট ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

২০১৭ সালের তুলনায় এবার পাশের হার কমলেও জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে । গতবার পাশের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ চার হাজার ৭৬১ জন শিক্ষার্থী।

১০ বোর্ডে ২৮ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার পাসের হার মাদ্রাসায় ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরীতে ৭১ দশমিক ৯৬ শতাংশ।

Comments

Popular posts from this blog

কালো নারীর পণ :শীবু শীল শুভ্র

ওহাবী কওমী মাদরাসার ত্রিশালে "মাদ্রাসা শিক্ষকের যৌন হয়রানির ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যা"শিক্ষক গ্রেফতার "

পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি প্রসঙ্গে জবি শিক্ষক নাসির!